• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

কিশোরগঞ্জে কৃষকের সড়ক অবরোধ

timthumb.phpকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: জেলার কিশোরগঞ্জ উপজেলায় ইরি বোরো ধান সংগ্রহে সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে শতাধিক কৃষক বিক্ষোভ করে দুই ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার দুপুর সারে ১২টায় বস্তায় ধান নিয়ে তারা রংপুর-নীলফামারী সড়কের উপজেলা খাদ্য গুদামের সামনে এই অবরোধ করে। পরে কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলামের হস্তক্ষেপে কৃষকরা দুই ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয়। এ সময় সড়কের উভয় পার্শ্বে যানবাহন আটকা পড়ে থাকে।

কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা জানায়, সরকারি ভাবে ৯ টি ইউনিয়ন থেকে ৩৫০ জন কৃষকের কাছ থেকে স্লিপের মাধ্যমে পহেলা মে থেকে ২২৭ মেট্রিক টন ইরি বোরো ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়। এ সংগ্রহ অভিযান চলবে ৩১ আগষ্ট পর্র্যন্ত। কিন্তু উপজেলা সরকারি খাদ্য গুদামের অসাধু কর্মকর্তার অনিয়ম, দুর্নীতির কারনে কৃষকরা হয়রানীর শিকার হয়ে খাদ্য গুদামে ধান দিতে পারছেনা। কৃষকদের অভিযোগ মনপ্রতি খাদ্য গুদাম কর্মকর্তা জিয়াউর রহমান ১০০ টাকা করে দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাদের ধান ক্রয় না করে প্রতিদিন হয়রানী করে আসছে।

উত্তর চাঁদখানা নগরবন গ্রামের কৃষক আব্দুল কাইয়ুম অভিযোগ করে বলেন, তিনি সরকারি খাদ্য গুদামে ৭শ’ কেজি ধান সরবরাহের স্লিপ পান। সেই ধান খাদ্য গুদামে দিতে গেলে তার কাছে ১৬শত টাকা ঘুষ নেয়া হয়। অন্যান্য কৃষকরা ঘুষ দিতে অস্বীকার করলে তাদের ধান ক্রয় করেনি ওই খাদ্য কর্মকর্তা। কৃষকরা দুর্নীতিবাজ খাদ্য গুদাম কর্মকর্তার অপসারন ও বিচার দাবি করেছে।

কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কৃষক মোঃ দোলোয়ার হোসেন জানান খাদ্য গুদামের দুর্নীতিবাজ কর্মকর্তা জিয়াউর রহমান নির্দিষ্ট সময়ে কৃষকদের কাছ থেকে স্লিপের ধান ক্রয় না করে কিছু ব্যবসায়ীদের কাছে ধান ক্রয়ের পায়তারা করছে। তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়। কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন ঘটনা জানার
কৃষকদের সড়ক অবরোধ প্রত্যাহারের মাধ্যমে খাদ্য গুদামে ধান বিক্রির ব্যবস্থা করে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ