• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

লালমনিরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফাইল ফটো

ফাইল ফটো

লালমিনরহাট : লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫আগষ্ট)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের মোগলহাটের দুরাকুিট গ্রামে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সেরাজুল ইসলামের পূত্র মহিদ ইসলাম (২) ও তার চাচাতো ভাই আব্দুল মান্নানের পূত্র মহিম ইসলাম (২) বাড়ির উঠানে খেলতে থাকে। এক পর্যায়ে সবার অজান্তে ২ ভাইয়ে পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুঁজি পর তাদের লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন ২ ভাইয়ের লাশ উদ্বার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোগলহাট ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ