• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |

বন্যার্তদের সহায়তায় ৩০ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য

timthumb.phpসিসি নিউজ : বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের আর্ন্তজাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড আনগাস সয়ানে বাংলাদেশে বন্যার্তদের সহায়তায় ৩০ লাখ পাউন্ড দেয়ার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে তার ৩ দিনের সফর শেষে আজ মঙ্গলবার রাজধানীতে ব্রিটিশ হাইকমিশন স্টাফ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩০ লাখ পাউন্ড দেয়া হবে। তিনি বলেন, এ ছাড়া বাংলাদেশে সম্প্রতিক ঘূর্ণিঝড় কোমেন এবং বন্যায় ১ লাখের অধিক ক্ষতিগ্রস্ত মানুষকে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং দেশটির অর্থায়নে পরিচালিত অন্যান্য অংশীদারও প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা চালাবে। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এবং ডিএফআইডি কান্ট্রি প্রধান সারাহ কুক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশে এমডিজি বাস্তবায়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনেও সক্ষম হবে। তিনি বলেন, বাংলাদেশে সর্ববৃহৎ দ্বিপক্ষীয় মঞ্জুরি সহায়তা হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে যুক্তরাজ্য সরকার সমর্থন প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, মধ্য আয়ের দেশের মর্যাদা লাভে নিজস্ব উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যেতে নতুন বৈশ্বিক লক্ষ্য বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড সম্পর্কে কোন মন্তব্য করতে অস্বীকার করে ব্রিটিশ মন্ত্রী বলেন, তার ৩ দিনের এই সফরে এ বিষয়ে কিছু বলার নেই। তবে তিনি বলেন, এ ধরনের অপরাধের তদন্ত হওয়া উচিৎ এবং ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা প্রয়োজন। তিন বাংলাদেশে সফরকালে ঢাকা ও কুড়িগ্রামে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত প্রকল্প পরিদর্শন করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে সাক্ষাৎ করেন।
আনগাস সয়ানে বাংলাদেশে তার দেশের অর্থায়নে পরিচালিত প্রকল্পের সাফল্য সম্পর্কে বলেন, আমাদের কাজ হলো নগরীর লোকদের সঙ্গে। ৩০ লাখের অধিক লোক আমাদের কর্মসূচিতে সম্পৃক্ত। তাদের সাফল্য মানে দরিদ্র লোকদের ক্ষমতায়ন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে অনেক তরুনী প্রশিক্ষণ নিয়ে পোশাক শিল্পসহ বিভিন্ন ধরনের কাজে নিজেদেরকে সম্পৃক্ত করছে। তিনি বলেন, বাংলাদেশের মেয়েদের জীবনে দক্ষতা, প্রশিক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা প্রয়োজন। যাতে তারা দেশের অর্থনীতি এবং নিজেদের ভবিষ্যৎ গড়তে আরো অবদান রাখতে পারে। তিনি ঢাকা ও ঢাকার বাইরে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করতে রবিবার ঢাকা আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ