• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

সৈয়দপুর পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত

আমজাদসিসি নিউজ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র  অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্তের আদেশটি আজ মঙ্গলবার স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

গত ২৯ জুলাই  রাষ্ট্রপতির পক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব (পৌর-১) খলিলুর রহমান স্বাক্ষরিত স্মারক  ৪৬, ০৬৩, ০২৭, ০১, ০০, ০০৫, ২০১৫, ১১৭৯/১ (৮) নম্বরের পৌর মেয়রকে বরখাস্তের আদেশটি জারি করে ছিল।
পত্রে বলা হয়, যেহেতু আমজাদ হোসেন সরকার, পৌরসভার মেয়র সৈয়দপুর এবং  ২০০৯ সালের ৩ নভেম্বর সৈয়দপুর থানায় মামলা নম্বর-১,  ধারা ৩০৬ দন্ডবিধি জিআর নং- ১৩০/৯ (এস) এ  দাখিলীয় অভিযোগ বিজ্ঞ আদালত কর্তৃক গৃহিত হয়েছে।  তাঁর দ্বারা পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ পৌরসভা তথা জনস্বার্থের পরিপন্থি এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমিচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে। তাই সরকার তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১ (১) ধারার বিধান অনুযায়ী  সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই আদেশটি জারি করে জনস্বার্থে অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।
একই পত্রে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩১ (২) উপ-ধারা অনুযায়ী আদেশ প্রাপ্তির তিন দিনের মধ্যে প্যানেল মেয়র-১ এর নিকট দায়িত্বভার হস্তান্তরের জন্য বলা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ