• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |

সৈয়দপুরে শিক্ষার্থীর সাথে পুলিশ সুপারের মতবিনিময়

saidpur-pic25-08-2015-642x279সিসি নিউজ: বাল্য বিবাহ,যৌতুক,ইভটিজিং ও মাদক একটি সামাজিক ব্যাধি। বাল্য বিবাহ ও যৌতুক প্রথা আজ সমাজের মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। বর্তমানে নানা ধরণের মাদকে আসক্ত হয়ে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী দিনের ভবিষ্যৎ তরুণ সমাজ মাদককে আসক্ত হয়ে বিপথে পা বাড়াচ্ছে আজ। মাদকের করাল গ্রাসে দিন দিন ধবংস হচ্ছে আমাদের সোনার ছেলেমেয়েরা। আজ আমরা যদি তাদের রা করতে না পারি তবে তরুণ প্রজন্মের অভাবে দেশ পরিচালনায় ভাল নেতৃত্ব সংকটে পড়বো আমরা। তাই এখনই আমাদের সবাইকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সামািজক এ ব্যাধিগুলোকে সমাজ থেকে একেবারে দূর করতে হবে।

তিনি আজ মঙ্গলবার সকালে বাল্য বিবাহ,যৌতুক,ইভটিজিং,মাদক বিরোধী ও ট্রাফিক আইন পালন সম্বন্ধে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে এক  মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে একথাগুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে  নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বাল্য বিবাহ,যৌতুক,ইভটিজিং ও মাদকের কুফলগুলো বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের সামনে একে একে তুলে ধরেন। সেই সঙ্গে এ সব থেকে তাদের দূরে থাকার পরামর্শ দেন।

লায়ন্স স্কুল চত্বরে বেলা ১১ টায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেয়াজুল আলম রাজু।

অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান কিশোর,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন ও সৈয়দপুর প্রেস কাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল।

গোটা মতবিনিময় সভাটি উপস্থাপনা করেন লায়ন্স স্কুল সিনিয়র সহকারী শিক্ষক মো. মশিউর রহমান।
মতবিনিময় সভায় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ