• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

সৈয়দপুরে দেহব্যবসার অভিযোগে জরিমানা

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় এক নারী সহ দুইজন কে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নীলফামারীর সৈয়দপুর উপজেলার রসুলপুর এলাকার একটি বাড়ি থেকে মনি বেগম (৩০) ও শিমুল ইসলাম (২৮) নামে এক যুবককে।

পরে পুলিশ আটক ব্যাক্তিদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রত্যেকের ২ হাজার টাকা করে জরিমানা করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনি বেগম রসুলপুর মহল্লার মারুফ হোসেনের স্ত্রী ও শিমুল ইসলাম কুষ্টিয়ার হাতেম হরিপুর গ্রামের আব্দুল তালেবের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ