• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |

আদিতমারীতে পঁচা মাংস বিক্রির দায়ে জরিমানা

জরিমানালালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারীতে পঁচা মাংস বিক্রির দায়ে দুই মাংস বিক্রেতার জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৫আগষ্ট) দিবাগত গভির রাতে আদিতমারী উপজেলা শহরের বুড়ির বাজারে গোপনে রোগাক্রান্ত গরু জবাই করার সময় ভ্রাম্যমান আদালত বসানো হয়। জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহুরুল ইসলাম।

জরিমানা দেয়ারা হলেন, উপজেলার বিন্নাগারি এলাকার ফেকসুর ছেলে দুলু(৪৫) ও একই এলাকার আফজাল হোসেন(৪২)।

আদিতমারী থানা উপ পরিদর্শক (এসআই) শাহিন আকতার জানান, মঙ্গলবার দিবাগত গভির রাতে উপজেলা সদরের বুড়িরবাজারে রোগাক্রান্ত গরু জবাই করে ফ্রিজে রাখছিল দুলু ও আফজাল নামে দু’জন মাংস বিক্রেতা। এমন একটি গোপন খবরের ভিত্তিতে আদিতমারী ইউএনও জহুরুল ইসলাম থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মাংসগুলো জব্দ করেন।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও জহুরুল ইসলাম রোগাক্রান্ত মাংস বিক্রির অভিযোগে উভয় ব্যবসায়ীর দশ হাজার টাকা হরে বিশ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দকৃত মাংসগুলো পুতে রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ