• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

আরাকান আর্মির সঙ্গে গোলাগুলি, বিজিবি আহত

59760_1সিসি ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে মিয়ানমারের একটি ‘বিচ্ছিন্নতাবাদী’ দলের গোলাগুলির পর হেলিকপ্টারে করে সেখানে বাড়তি বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে থানচির বড় মোদক এলাকায় এ ঘটনায় জাকির নামে বিজিবির এক নায়েক আহত হয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, “আহত বিজিবি সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত আক্রমণ পরিচালনার জন্য হেলিকপ্টারে করে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে।”

বিজিবি বলছে, মিয়ানমারের ওই বিচ্ছিন্নতাবাদী দলটি সকালে বিজিবির টহল দলের ওপর আক্রমণ করলে সীমান্তরক্ষা বাহিনীও জবাব দেয়। এ সময় বিজিবির নায়েক জাকির আহত হন।

থানচির রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা বলেন, বড় মোদক বিজিবি ক্যাম্পের কাছেই সীমান্তে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী ওই দলটির নাম ‘আরাকান আর্মি’ বলে জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, বিজিবি সদস্যরা মঙ্গলবার আরাকান আর্মির মালামাল বহনের কাজে ব্যবহৃত ১৩টি ঘোড়া আটক করে। এর জের ধরেই বুধবার সকালের এই গোলাগুলি।

বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি এ বিষয়ে কোনো তথ্য দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ