• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

বোচাগঞ্জে বজ্রপাতে নিহত ২

বজ্রপাতদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও খালপাড়া গ্রামে বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- মৃত-অফির উদ্দীনের ছেলে মো. সোলায়মান আলী (৬০) ও একই ইউনিয়নের মনিপুর গ্রামের জগেন্দ্র নাথ রায়ের ছেলে শ্রী বাবুল চন্দ্র রায় (৪৫)। আজ বুধবার (আগষ্ট) দুপুরে বৃষ্টির সময়ে সোলায়মান আলী সবুজ খামার নামক এলাকায় জমির আগাছা পরিষ্কার করছিলেন এবং বাবুল রায় মনিপুর মৌজার ফসলের ক্ষেতে ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে তাদের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ