• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |

বাস খাদে, একই পরিবারের ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনাসিসি ডেস্ক : জেলার বকশীগঞ্জে একটি মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুলুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাবুল (৪০), তার স্ত্রী শিল্পী বেগম (৩৫) ও তাদের সন্তান আবদুল্লাহ। আবদুল্লাহর বয়স ১০ মাস।

বকশীগঞ্জ থানার এএসআই আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রামের বাজিবপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি কুলুরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একই পরিবারের তিনজন মারা যান। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। খাদে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ