• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

ফেনসিডিলসহ দুলাভাই-শালিকা গ্রেফতার

গ্রেফতাররংপুর: জেলার পীরগঞ্জে ফেনসিডিলসহ দুলাভাই ও শালিকাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার আশরতপুরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাকিম (৩৫) ও মিঠাপুকুরের বিশ্বনাথপুরের সাজুর স্ত্রী শাহাজাদী (২৪)।

জেলার পীরগঞ্জ উপজেলার ভেণ্ডাবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ শাহিনুর ইসলাম সিদ্দিকী জানান, গোপন সংবাদে পীরগঞ্জ উপজেলার বড়দরগাঁ ইউপির বেলবাড়ী চৌ-রাস্তা থেকে শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে শাহাজাদীর কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ