• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |

খানসামায় আত্রাই নদীর ভাঙ্গনে বিলিন হচ্ছে আলোকঝাড়ি গ্রাম

3মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীর আলোকঝাড়ী গ্রামের বিস্তীর্ণ এলাকা এখন নদী গর্ভে বিলিন। দীর্ঘ ১০ বছর ধরে গ্রামটি ভাঙ্গনের কবলে। ভাঙ্গনের কারণে হারিয়ে গেছে গ্রামের ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তাঘাট। আর এতে নিঃস্ব হয়েছে পড়েছে কয়েক শত মানুষ।
গত এক সপ্তাহের একটানা বর্ষণের কারনে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের আলোকঝাড়ী গ্রামে নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারন করেছে। এক সপ্তাহের ব্যবধানে এই গ্রামের তিনটি পরিবারসহ প্রায় ৫ একর জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। একনো ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গন আতংকে নদীর তীরবর্তী লোকজন বাড়ি-ঘর সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন।
নদী ভাঙ্গনের শিকার আলোকঝাড়ী গ্রামের জমীর উদ্দিন, আব্দুল জব্বার, রবিউল ইসলাম, হাবিবুর রহমান, নুর আলম মেম্বার, শুনীল দাস, অনিল দাস, চন্দ্র মোহনসহ অনেকে জানান, এই নদী ভাঙ্গন এখনই প্রতিরোধের ব্যবস্থা করতে না পারলে অল্প সময়ের মধ্যে শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যাবে। নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে আবেদন করেছেন।
গত শনিবার খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুক্তার হোসেন, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান মকছেদুল গনি, খানসামা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম প্রভাষক, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাক মো. ছাদেকুল ইসলাম, খানসামা প্রেসক্লাব সভাপতি, মো. মোজাফ্ফর হোসেন, ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন ।
ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি মুঠোফোনে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুক্তার হোসেনকে নির্দেশ দিয়েছেন।
নির্বাহী প্রকৌশলী নদী ভাঙ্গন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গতিতে গ্রহন করবেন বলে এলাকা বাসীকে আশ্বস্ত করেছেন। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ