• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

নীলফামারীতে হত্যা মামলার আসামী গ্রেফতার

গ্রেফতারসিসি নিউজ:  আয়কর বিভাগের কম্পিউটার অপারেটর আখতারুজ্জামান (২৭) হত্যা মামলার আসামি রাইছুল আলম (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম হাবিবুর রহমান।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির জানান, হত্যার শিকার আখতারুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনটি. আটক রাইছুল আলমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে রাইছুল পলাতক ছিলেন। সে দীর্ঘ দিন পর নিজবাড়িতে এসেছে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

সুত্র মতে, রবিবার তাকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে চাওয়া হয়। আদালত আজ সোমবার (৩১আগষ্ট) রিমান্ডের বিষয়ে শুনানীর দিন ধার্য্য করে রাইছুল কে কারাগারে পাঠিয়েছে।

ডিমলা থানা পুলিশের সাব ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল লতিফ জানান, গ্রেফতারকৃত রাইছুল আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে জিজ্ঞাসাবাসে আদালত থেকে রিমান্ডে পাওয়া গেলে আসামীর কাছ থেকে আরো তথ্য পাওয়া যাবে বলে তিনি মনে করেন।

উল্লেখ যে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাঁপানি ইউনিয়নের ডালিয়া গ্রামের সাহিদুল ইসলাম শেফা পুত্র আখতারুজ্জামান। সে পঞ্চগড় জেলার আয়কর বিভাগের কম্পিউটার অপারেটর পদে চাকুরী করতেন। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাতে সে পঞ্চগড় থেকে মটরসাইকেল যোগে নিজবাড়িতে ফিরছিলেন। পথে জলঢাকা-ডিমলা সড়কের ঝুনাগাছ চাঁপানি কাকড়া ডবল ব্রিজ নামক স্থানে একদল মুখোশধারী দুর্বৃত্ত্ব পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনার রাতেই ডিমলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আখতারুজ্জামানের মরদেহ ও ঘটনাস্থলের ৫শ গজ অদুরের একটি ভুট্টা ক্ষেতের থেকে আখতারুজ্জামানের ব্যবহৃত অ্যাপাসি ১৫০সিসি মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ ব্যাপারে আখতারুজ্জামানের পিতা সাহিদুল ইসলাম শেফা বাদী হয়ে ডিমলা থানায় একটি হত্যা মামলা (নম্বর-৬ ) দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ