• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পিতাকে হত্যা দায়ে পুত্রের যাবজ্জীবন

আদালতসিসি নিউজ: পিতা আজগর আলীকে হত্যার দায়ে পুত্র গোলাম মোস্তফাকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুল আলম এই রায় ঘোষনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ২০১২ সালের ২৪ জানুয়ারী রাতে পারিবারিক কলহে পিতা আজগর আলীকে তার দ্বিতীয় পুত্র রংপুর কারমাইকেল কলেজের অনার্সের ছাত্র গোলাম মোস্তফা শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় হত্যার শিকার আজগর আলীর বড় ভাই আফছার আলী বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। পরে আসামী জুটিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দীও দেয়। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানে আদালত আসামীর বিরুদ্ধে উক্ত রায় প্রদান করেন বলে জানান ওই আদালতের সরকারি কৌশলী (এপিপি) জামিল আহমেদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ