• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

উপজেলা পরিষদে জমা হবে হস্তান্তরিত দফতরের বেতন-ভাতা

????????????????????????????????????

????????????????????????????????????

সিসি নিউজ : উপজেলা পর্র্যায়ে হস্তান্তরিত সরকারি দফতরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য ব্যয় নির্বাহ বাবদ যাবতীয় সরকারি অর্থ এখন থেকে উপজেলা পরিষদের তহবিলে জমা হবে। ফলে উপজেলা পরিষদ থেকেই এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা তুলতে পারবেন।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

দুপুরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন অনুযায়ী হস্তান্তরিত সরকারি প্রতিষ্ঠানগুলোর সরকার প্রদত্ত অর্থ উপজেলা পরিষদের তহবিলে জমা দেওয়ার প্রস্তাব আজকের মন্ত্রিসভায় নিয়ে আসে। বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ফলে উপজেলা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর জনবলের বেতন-ভাতা এখন থেকে উপজেলা পরিষদ থেকে তুলতে পারবেন। এ নিয়ে তাদের কোনো ভোগান্তি পোহাতে হবে না। উপজেলা পরিষদের কাছে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর জবাবদিহিতাও বাড়বে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০০৯ সালের জানুয়ারি মাসে একটা আইন অনুযায়ী এটি পুনর্গঠিত ও পুনঃপ্রচলিত হয়। মূল আইনটি হয়েছিল ১৯৯৮ সালে। বর্তমানে এ আইনে মূলত কাজ চলছে। ২০১১ সালে কিছু অ্যামেন্ডমেন্ট (সংশোধন) করা হয়েছিল। এ আইনের ৩৫ ধারায় বলা আছে কীভাবে উপজেলা পরিষদের তহবিল গঠিত হবে। সেখানে একটি জায়গায় বলা আছে, হস্তান্তরিত সরকারি অফিসগুলোর জনবলের বেতন-ভাতা উপজেলা পরিষদের তহবিলে হস্তান্তর করতে হবে। এ বিষয়টি আইনে থাকলেও এতদিন এর বাস্তবায়ন হয়নি। এ বিধানটি মূলত এখন বাস্তবায়ন করার জন্য কেবিনেটে অনুমোদন চাওয়া হয়েছে। মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন দিয়েছে।

সচিব আরো বলেন, উপজেলা পর্যায়ে সরকারি দুই ধরনের অফিস আছে। এক ধরনের অফিস সরকারি হস্তান্তরিত প্রতিষ্ঠান এবং সংরক্ষিত সরকারি প্রতিষ্ঠান। তবে উপজেলা পর্যায়ে অধিকাংশই হস্তান্তরিত প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ