• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

দিনাজপুর জেলার ইউপি সচিবদের মানবেতর জীবনযাপন

বন্ধচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার ১৩ উপজেলার ১০২টি ইউনিয়নের সচিবরা দীর্ঘ ৩ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
জানাগেছে, জেলার ১৩ উপজেলার ১০২টি ইউনিয়নের ১০২টি সচিবের দীর্ঘ ৩ মাস ধরে বেতন ভাতা বন্ধ। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বেতন-ভাতার কোন প্রকার আশ্বাস পাচ্ছেন না। ফলে তারা মানবেতর জীবন যাপন করেছেন। বিশ্বস্ত সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবরে সচিবদের বেতন ভাতা প্রদানের নির্দেশ থাকলেও বেতন ভাতা প্রদান করতে কর্তৃপক্ষ নীরব।
কয়েকজন ইউপি সচিবদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘ তিন মাস ধরে আমরা বেতন ভাতা পাচ্ছিনা। বর্তমানে আমরা বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আসন্ন ঈদ-উল- আযহা তাই জেলার সকল সচিবদের পক্ষে থেকে বেতন ভাতা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ