• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাবিপ্রবির ঘটনায় ৩ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

সিলেটসিলেট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলায় ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বহিষ্কৃত ওই তিন নেতা হচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ।

মঙ্গলবার রাত পৌণে ১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের এই বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মান।

রোববার শাবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেতী শেখ হাসিনা ছাত্রলীগের ‘আগাছা’ পরিষ্কার করতে নির্দেশ দেন।

শেখ হাসিনার এমন নির্দেশের পরই কেন্দ্রীয় ছাত্রলীগ শাবিপ্রবির ওই তিন নেতাকে সাময়িক বহিষ্কার করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ