• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মন্ত্রীসহ ৬ এমপির বাড়িতে আগুন

মন্ত্রীসহ-৬-এমপির-বাড়িতে-আগুন-400x241আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মনিপুর রাজ্যের আইন সভায় তিনটি বিল পাস হওয়াকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ জনতা স্বাস্থ্যমন্ত্রীসহ ছয়জন সংসদ সদস্যের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। চুরাচান্দপুর শহরে সংঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। ওই এলাকায় জারি করা হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ।

এ সময় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

সংঘাতের সময় দু’জন পুলিশের গুলিতে ও একজন আগুনে পুড়ে নিহত হন।

রাজ্যের অভ্যন্তরীণ পারমিট ইস্যুসহ তিনটি বিল পাস হওয়া নিয়ে সোমবার সন্ধ্যা থেকেই সেখানে সংঘাত শুরু হয়।

ওই সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার কারণ হলো, তারা কেউই ওই বিলগুলোর বিরোধিতা করেননি, উল্টো সেগুলোর পক্ষে ভোট দিয়েছে।

বিক্ষুদ্ধ জনতা সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েই ক্ষান্ত হয়নি, পাশাপাশি পুলিশ ও দমকল বাহিনীকে সেখানে পৌঁছাতে বাধাও দিয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী ফুংজাথাং তনসিং ও সংসদ সদস্যরা নিরাপদ আছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ