• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

রাজারহাটে বাল্য বিয়ে নিয়ে রাতভর নাটক: অতঃপর…

Rajarhat Kurigram News Pic-01-09-15রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কণের মামা বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন চলছিল। বরকে বরণ করার জন্য দুটি গেটসহ নানা আনুষ্ঠানিকতা। কিছুক্ষণের মধ্যে রংপুর থেকে বাসযোগে বরকে নিয়ে হাজির হবে বরপক্ষের লোকজন। কথামতো বিকাল গড়তেই বরকে নিয়ে বরপক্ষের লোকজন বিয়ে বাড়ির ৫০০ গজ দূরে থাকতেই ভ্রাম্যমান আদালত ওই বিয়ে বাড়িতে হাজির হলে চারদিক হুলস্থুল কারবার শুরু হয় এবং ওই বিয়ে বাড়িটি জনশূন্য হয়ে পড়ে। এ খবর শুনে বাসটি বর ও বরপক্ষের লোকজনকে নিয়ে দ্রুত সটকে পড়ে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রাজারহাট উপজেলাধীন ছিনাই ইউপির ছত্রজিৎ এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর ইউপির সওদাগড় পাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলামের কন্যা ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় হতে ২০১৫ সনের এসএসসি (অকৃতকার্য) পরীক্ষার্থীনি মোছা. আইরিন আক্তার (১৬) এর সঙ্গে রংপুর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার মানিক মিয়ার পুত্র রাজমিস্ত্রি লাভলু মিয়া (২৪) এর সঙ্গে কয়েকদিন পূর্বে ভূয়া জন্মনিবন্ধন দিয়ে বাল্য বিয়েটি রেজিষ্ট্রী হয় এবং বিষয়টি ফাঁস হয়ে গেলে চুপিসারে আইরিনের পিতা-মাতা বিয়ের আনুষ্ঠানিকতা ছিনাই ইউপির ছত্রজিৎ এলাকায় আইরিনের মামা আইয়ুব আলীর বাড়িতে ভূরিভোজের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম একদল পুলিশ নিয়ে ওই বিয়ে বাড়িতে হাজির হন। ততক্ষণে সবাই পলাতক, কণের মা ইউএনও এবং পুলিশকে দেখে অজ্ঞান হয়ে পড়ে। রাত প্রায় ৯টা পর্যন্ত বিয়ে বাড়িতে অবস্থান করে কাউকে না পেয়ে বিয়েটি বন্ধের নির্দেশ দিয়ে তিনি ওই বিয়ে রেজিষ্ট্রীকারী সদর ইউপির দায়িত্ব প্রাপ্ত কাজী মাও. মো. শফিকুল ইসলামকে সদর ইউনিয়ন পরিষদে এসে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাজীর ১০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করে। পরে জরিমানার অর্থ প্রদান পূর্বক মুচলেকা দিয়ে তিনি রক্ষা পান। এ সময় উপস্থিত ছিলেন-রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, এস,আই শাহীনুর ইসলাম (শাহীন), প্রেসক্লাব রাজারহাট-এর যুগ্ম সা. সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মো. এনামুল হক, এ এস লিমন প্রমূখ। সোমবার রাত ১১টার দিকে বরপক্ষের লোকজন বরের বহনকারী বাসটি সেলিমনগর বাসষ্ট্যান্ডে থামিয়ে কণেকে বরণ করে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য এলাকাবাসী সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ