• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |

সুইহারী ঈদগাহ মাঠে মাইয়েত রাখার ঘর নির্মাণ কাজের উদ্বোধন

Soihary Eidgah Math Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের সুইহারী ঈদগাহ মাঠে মাইয়েত (লাশ) রাখার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাইয়েত (লাশ) রাখার ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন সুইহারী ইদগাহ মাঠ কমিটির আহবায়ক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. মকবুল হোসেন। এ সময় ঈদগাহ কমিটির যুগ্ম আহবায়ক মো. আবু সাঈদ (শহীদ), জালাল উদ্দীন আহম্মদ ও যুগ্ম আহবায়ক দিনাজপুর  পৌরসভার কাউন্সিল আব্দুল হানিফ দিলন, কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. মোজাম্মেল হক, সদস্য মো. হামিদুল হক, আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, আবু ইমতিয়াজ আহমেদ, মো. আব্দুল গফুর, মো. আব্দুর রশীদ, মো. তোবারক হোসেন বাবু, মো. মিজানুর রহমান সাজুসহ অন্যান্য সদস্য ও ঈদগাহ মাঠের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। নির্মাণ কাজের উদ্বোধনের আগে মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ