• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফলোআপ: সৈয়দপুরে নববধু খুনের নেপথ্যে যৌতুক

11947785_765374970275412_3064106826889151599_oসিসি নিউজ: দাবিকৃত যৌতুক না পেয়ে নববধু গোলাপীকে (১৮) নিজ হাতে খুন করেছে তার স্বামী তুফান- এমন অভিযোগ এনে বৃহস্পতিবার সৈয়দপুর থানায় এজাহার করেছে গোলাপীর বাবা চাঁন মিয়া। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে।তুফান নীলফামারী সদরের চাপড়া নয়াবাড়ী গ্রামের নুর ইসলাম ওরফে পুন্ডুলের পুত্র।

সূত্র মতে, স্ত্রী গোলাপীকে নিজ বাড়ীতে আনতে ক’দিন থেকে তুফান শ্বশুড় বাড়ীতে অবস্থান করে। এ সময় শ্বশুড়ের কাছে বিয়ের যৌতুক হিসেবে ১ লাখ টাকা দাবি করে তুফান। ভ্যানচালক শ্বশুড়ের পক্ষে এতো টাকা দেয়া সম্ভব না হলে ঘটনার আগের দিন তুফান ৩০ হাজার টাকা দাবি করে। কিন্তু দরিদ্র পিতার পক্ষে ওই টাকাও দেয়া সম্ভব না হলে বুধবার সকালে যৌতুকলোভী তুফান ১০ হাজার টাকা দাবি করে বসে। পরে চাঁন মিয়া তার উপার্জনের একমাত্র ভ্যানখানা বিক্রি করে তুফানের হাতে ২ হাজার টাকা তুলে দেয়। কিন্তু টাকার পরিমান কম হওয়ায় তুফান সে টাকা ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রী গোলাপীকে নিয়ে সকাল ১০টার দিকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়।

সৈয়দপুর থানায় গোলাপীর বাবা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বৈরী হরিণবাড়ী গ্রামের ভ্যানচালক চাঁন মিয়া কান্না মিশ্রিত কন্ঠে সিসি নিউজকে জানান, পাষন্ড তুফানের ছুঁড়ে ফেলা টাকা তুলে নিয়ে গোপনে মেয়ের হাতে গুঁজে দিয়ে বলি, জামাতার রাগ থামলে টাকাটা দিয়ে দিস। এরপর সকাল সাড়ে ১১টার দিকে মেয়েকে ফোন করে জানতে পারি তারা রংপুরের মিঠাপুকুরে আছে। মেয়ে শ্বশুড় বাড়ীর দিকে যাচ্ছে ভেবে মনে আনন্দ লাগছিল। রাতে খবর পেলাম মেয়ে আমার খুন হয়েছে। তিনি দাবি করেন, আমার নিষ্পাপ মেয়েকে যৌতুকের টাকার কারণে পরিকল্পিত ভাবে তুফান খুন করেছে।

উল্লেখ্য যে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানা পুলিশ নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলিপাড়া সংলগ্ন তিস্তা সেচ নালার পাশ থেকে গোলাপীর লাশ উদ্ধার করে।  পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার চাপড়া নয়াপাড়ার নুর ইসলাম ওরফে পুন্ডুলের পুত্র তুফান শ্বশুড় বাড়ী থেকে তার নববিবাহিতা স্ত্রী গোলাপীকে নিয়ে নির্জন ওই পথ দিয়ে পায়ে হেঁটে বাড়ী ফিরছিল। রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে তুফান তার বোনের মোবাইল ফোনে তাদেরকে বাঁচানোর আকুতি জানালে পরিবারের লোকজনসহ এলাকাবাসীকে ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় উদ্ধারকারীরা তুফানকে বিমূর্ষ অবস্থায় এবং পাশেই গোলাপীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে থানায় অবহিত করে।

ওই সূত্রটি আরো জানায়, সন্ধ্যায় গোলাপীকে নিয়ে তুফান সৈয়দপুরের খিয়ার জুম্মা নামক স্থানে নামে। সেখান থেকে ভ্যানযোগে ঘটনাস্থলের প্রায় ২শ গজ দূরে নেমে পায়ে হেঁটে বাড়ী ফিরছিল। সূত্রটি জানায়, প্রায় ৮মাস পূর্বে ঢাকায় গার্মেন্টেসে চাকুরীরত অবস্থায় উভয়ের মধ্যে পরিচয় ঘটে। আর এ পরিচয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন সিসি নিউজকে জানান, গোলাপীর বাবা নিজে বাদী হয়ে আজ বৃহস্পতিবার থানায় একটি এজাহার করেছে। ওই এজাহারের প্রেক্ষিতে স্বামী তুফানকে গ্রেফতার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লাশের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং প্রাথমিকভাবে ধর্ষনের কোন ঘটনা হিসেবে প্রতীয়মান হয়নি। লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলে এর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে প্রাথমিকভাবে এটা পরিকল্পিত একটা খুনের আভাস মিলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ