• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

চলতি মাসেই মন্ত্রিসভায় উঠছে নতুন বেতন কাঠামো

মন্ত্রী সভাঢাকা: সচিব কমিটির প্রতিবেদনের সুপারিশের আলোকে জাতীয় বেতন কাঠামো চলতি মাসেই মন্ত্রিপরিষদ সভায় উত্থাপনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে প্রশ্নত্তোর পর্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী জাতীয় সংসদকে এ তথ্য জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পক্ষে প্রতিমন্ত্রী সংসদকে এমন তথ্য জানান।

মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য জাতীয় বেতন স্কেল বাস্তবায়নকালে যেভাবে সুইপার/পরিচ্ছন্নকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে একইভাবে জাতীয় বেতনস্কেল ২০১৫ বাস্তবায়নকালে সারাদেশের সুইপার/পরিচ্ছন্নকর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ