• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

বিএসএফঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে মুসা (২৫) ও কোতয়াল (২৮) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টায় সীমান্তের ১৮০ নম্বর পিলার এলাকার ওপারে ভারতের ১২১ বড় বিল্লাহ বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতে গরু আনছিল মুসা, কোতয়ালসহ বেশ কজন। এসময় বিএসএফ গুলি ছুড়লে ওই দু’জন আহত হয়।

ঠাকুরগাঁও -৩০ বিজিবির পরিচালক লে.কর্নেল তুষার বিন ইউনুস জানান, দুই বাংলাদেশি গুলি বিদ্ধ হওয়ার কথা শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ