• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

ভেড়ামারা ও মংলায় গড়ে উঠবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

6b0aa13bec4000bfd4fe16ff0939d32eসিসি ডেস্ক: বাংলাদেশের কুষ্টিয়ার ভেড়ামারা ও খুলনার মংলাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ সরকার ভারতকে ওই দুটি অঞ্চলে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রায় এক হাজার একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ভারত বাংলাদেশ সরকারের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য ভেড়ামারা ও মংলাতে জমির জন্য আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘দুই দেশের ব্যবসা-বাণিজ্য সর্বোপরি অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে ভারত এ দেশে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি চেয়েছিল। আমরা কুষ্টিয়ার ভেড়ামারা ও খুলনার মংলাতে এই জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ওই অঞ্চলে ভারতকে বরাদ্দ দেওয়া জমির পরিমাণ প্রায় এক হাজার একর।

মো. শাহরিয়ার আলম আরও জানান, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের আরও উন্নয়ন ঘটাতে চীন ও জাপানও আগ্রহী। এই দুটি দেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি চেয়েছে। এই বিষয়ে কাজ চলছে। সামনে এই দুটি দেশকেও জমি দেওয়া হবে।

এর আগে চলতি বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে বাংলাদেশে ভারতের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে সমাঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

ওই সমাঝোতা স্মারকে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে বাংলাদেশে ভারতের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এই অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।

সমাঝোতা স্মারকে আরও হয়েছে, ভারত সরকার বাংলাদেশ সরকারকে লাইন অব ক্রেডিটে যে আর্থিক সহায়তা দিচ্ছে, তা থেকে অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।

জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারায় ভারতের সহায়তায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে। অন্যদিকে মংলাতে রয়েছে অন্যতম বন্দর। তাই এই দুই অঞ্চল থেকে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলও বিশেষ সুবিধা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ