• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় ২২ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট চালু

surprisebd-300x252খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ২২ শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে তৈরি করা ডাইনামিক ওয়েব সাইট পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। ওয়েব সাইটের কারিগরী মান উন্নয়ণের কাজ সম্পন্ন হলে তা আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ জানিয়েছেন।
সূত্র মতে, বিটিসিএল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ডোমেইন নিবন্ধন করে দেশের খ্যাতনামা হোস্টিং কোম্পানি হোস্ট সাইনের মাধ্যমে ওয়েব সাইটগুলো তৈরি করেছে। ওয়েব সাইট তৈরিতে কারিগরী সহায়তা দিয়েছে সৈয়দপুরের প্রতিষ্ঠান সারপ্রাইজ বিডি ডটকম। ইতিমধ্যে সারপ্রাইজ বিডি খানসামা উপজেলার ২২ শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের ওয়েব সাইট হস্তান্তর করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও ১০ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট হস্তান্তর করবে বলে সারপ্রাইজ বিডির ডেভলভার মাহমুদ জামান জানিয়েছেন।
সারপ্রাইজ বিডি ডটকমের প্রধান নির্বাহী পরিচালক জসিম উদ্দিন জানান, পরীক্ষামূলক ভাবে চালুকৃত ডাইনামিক ওয়েব সাইটগুলো শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তৈরি। তিনি বলেন, ইতিমধ্যে নীলফামারী ও দিনাজপুর জেলার ৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরি করে হস্তান্তর করা হয়েছে। তৈরিকৃত এসব সাইটের যাবতীয় সেবা সারপ্রাইজ বিডি বিনামূল্যে প্রদান করবে।
এ ব্যাপারে খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম আনিসুর রহমান ও পাকেরহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমথ চন্দ্র রায় জানান, ওয়েব সাইটের মাধ্যমে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা কলেজের সার্বিক তথ্য প্রয়োজনীয় মূর্হুতে ঘরে বসেই পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ