• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন

photo-chilmari-8-9-15চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট, অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মঙ্গলবার দুপুরে চাল, ডাল, তেল, লবনসহ ত্রাণ সামগ্রী বিতরন করেছে উপজেলা প্রশাসন।
এসময় বিতরনী অনুষ্ঠানে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমীন, কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ তাবারক উল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ জাফর আলী সরকার, চিলমারী উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, চিলমারী থানার অফিসার ইনচার্জ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আঃ কুদ্দুস সরকার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুদ্দৌল্লা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ লুৎফর রহমান, নয়ারহাট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির হোসেন, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, ইউপি মেম্বার, রাজনৈতীক নেতাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ