• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লক্ষ্মীপুরে খুঁটিতে বেঁধে শিশু নির্যাতন

60952_1সিলেট: সিলেটে চুরির অপবাদে পিটিয়ে শিশু রাজনকে হত্যার রেশ কাটতে না কাটতে খুলনায় রাকিব নামে এক শিশুকে মলদ্বারে পাইপ দিয়ে হাওয়া ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে দুটি ডাব চুরির অপরাধে ইয়াছিন (৮) নামে এক শিশুকে খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার একই এলাকার আব্দুস সালাম পাটোয়ারীর গাছ থেকে দুটি ডাব চুরি করে শিশু ইয়াছিন। বুধবার সকালে ৬টার দিকে ইয়াছিনকে খুঁজে বাড়ি থেকে নিয়ে আসে সালাম। পরে বাংলা বাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের খুঁটির সঙ্গে বেঁধে আব্দুস সালাম পাটোয়ারী, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ কয়েকজন মিলে ইয়াছিনকে লাঠি দিয়ে দফায় দফায় মারধর করে ফেলে রাখে। পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতা দেলোয়ার হোসেন, আব্দুস সালাম পাটোয়ারী ও দেলোয়ারকে আটক করে। ওই শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) তোতা মিয়া জানান, নির্যাতিত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ