• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

ফুলবাড়ীতে সহিংসা প্রতিরোধে মতবিনিময় সভা

pic....'ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সহিংসতা প্রতিরোধে আরডিআরএস এর আয়োজনে সারভাইভারস নেটওয়ার্ক ফর প্রিভেনশন এন্ড বেটার ইনক্লুইশেন-২ এসিড বিক্রেতা ও ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে ওই মতবিনিময় সভা হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজার সভাপতিত্বে সভার প্রথমে কোরআন তেলওয়াত করেন মোঃ উমর ফারুক। মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহম্মেদ, আরডিআরএস দিনাজপুর জেলা প্রজেক্ট অফিসার আরিফা আক্তার, সারভাইভারস সাপোর্ট সার্ভিস অফিসার মোঃ সাজ্জাদুল হক এসিড সারভাইভারস ফাউন্ডেশন ঢাকা, প্রোগ্রাম ম্যানেজার দিনাজপুর আরডিআরএস তপন কুমার সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল রউফ, সোস্যাল মোবিলাইজেশন অফিসার বহুব্রীহি সাইফুল ইসলাম মানিক, কর্মসূচী সংগঠক ব্র্যাক (আইবি) মোঃ মিনহাজুল হায়াৎ, ফুলবাড়ী উপজেলা জুয়েলারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক মন্ডল, লক্ষী জুয়েলার্স এর প্রোপাইটার দীলিপ প্রসাদ, সঞ্জয় জুয়েলারী প্রোপাইটার সঞ্জয় চক্রবর্তী এবং স্থানীয় বিভিন্ন জুয়েলারী ব্যবসায়ী,  ইলেকট্রিক ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিক মোঃ মেহেদী হাসান উজ্জল ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ