• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

দিনাজপুরে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

লাশদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে শুক্রবার পৃথক স্থান থেকে নারীসহ দু’জনের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর গ্রামের একটি পুকুর  থেকে খালেদুরর রহমান (১৭) নামে এক কিশোরের লাশ পুলিশ উদ্ধার করে। নিহত খালেদুর দাইনুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
এদিকে একই সময় শহরের সুইহারী ড্রাইভার পাড়ায় লাভলী বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাভলী ওই এলাকার মো. আব্দুল আজিজের স্ত্রী।
নিহত খালেদুর রহমানের পিতা আমিরুল ইসলাম জানান, খালেদুরের মৃগী রোগ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে গ্রামের একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। পরে তাকে উদ্ধার করা হয়।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের (দিমেক) মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ