• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

শিক্ষার্থীর খাতায় ভারতীয় সিরিয়ালের প্রভাব

048সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর) : পোশাকের পর এবার ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের প্রভাব পড়েছে কোমলমতি শিক্ষার্থীদের লেখার খাতায়।দিনাজপুরের খানসামা উপজেলার স্কুলগামী শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তকের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে ভারতীয় টিভি সিরিয়ালের নায়ক-নায়িকাদের রঙ্গিন ছবিযুক্ত মলাটের খাতা। এতেকরে শিক্ষার্থীরা লেখা-পড়ায় অমনোযোগী হয়ে ওই সকল সিরিয়াল ও নায়ক-নায়িকাদের নিয়েই বেশি আগ্রহী হয়ে উঠছে।উপজেলার পাকেরহাটের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, জি বাংলাসহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত কিরণমালা, বোঝে না সে বোঝে না সহ বিভিন্ন সিরিয়ালের নায়ক-নায়িকাদের ছবিসংবলিত খাতা বিক্রি করা হচ্ছে। বেশীর ভাগ ক্ষেত্রে কোমলমতি শিক্ষার্থীরা দোকানীর কাছ থেকে চেয়ে নিচ্ছে এসব মলাটের খাতা।পাকেরহাট বাজারের রানা ভ্যারাইটিজ এর মালিক ইকবাল হোসেন রানা জানান, এসব খাতার চাহিদা ব্যাপক, তাই অনেকটা বাধ্য হয়ে তিনি এ ধরনের খাতা বিক্রি করছেন।একেকটি খাতা ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা যায় এবং শিক্ষার্থীরাও তা কিনতে ভীড় করছে সেই সব দোকানগুলোতে। বিক্রেতারা জানান, এসব খাতা শিশুদের কাছে বিক্রি করতে তাদের খারাপ লাগে। কিন্তু বাজারে প্রচুর চাহিদা থাকায় এবং ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা এসব খাতা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।এসব খাতা শিশুদের কাছে বিক্রি করা দৃষ্টিকটু হলেও এর চাহিদা ব্যাপক, তাই তারা বিক্রি করছেন। দোকানিরা আরো জানান, এসব খাতার বেশির ভাগ ক্রেতাই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা। দুই মাস আগে থেকে ভারতীয় “স্টার জলসা” চ্যানেলের সিরিয়ালগুলোর মডেলদের চিত্রসহ খাতা বাজারে আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত কিরণমালা ও পাখি সিরিয়ালের মডেলদের চিত্রসহ খাতা বাজারে এসেছে। সৈয়দপুরের ব্যবসায়ীরা এসব খাতা সরবরাহ করছেন। এসব খাতা ক্রয়ে শিক্ষার্থীদের আগ্রহ অনেক বেশী। স্টার জলসার ইষ্টি কুটুম, ঠিক যেন লাভ স্টোরি, চোখের তারা তুই, জলনুপুর, তুমি আসবে বলে, বধূবরণ, সব চরিত্র কাল্পণিক, মন নিয়ে কাছাকাছি, সিরিয়ালের মডেলদের ছবিসহ প্রচ্ছদের খাতা বাজারে আসার অপেক্ষায় রয়েছে বলে দোকানিরা জানান। শিক্ষার্থীরাও এসব সিরিয়ালের নায়িকাদের খাতা খুজছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ