• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

ফুলবাড়ীতে টিআইবি’র দূর্নীতি বিরোধী প্রশিক্ষণ

pic.af.আফজাল হোসেন, ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ীতে টিআইবি’র আয়োজনে দূর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন সুশাসন নিশ্চিত করণ বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১২ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ীর ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) আয়োজনে এক প্রশিক্ষণ আয়োজিত হয়। দূর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন এবং সুশাসন নিশ্চিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন (টিআইবি’র) দিনাজপুর জেলার সভাপতি মোঃ শফিকুল হক ছুটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার (টিআইবি’র) রংপুর অঞ্চলের আল- আমিন মিয়া, এরিয়া ম্যানেজার আব্দুল হান্নান আসাদ, টিআইবির অফিস সহকারী মাসুদ রানা। এছাড়া বক্তব্য রাখেন ফুলবাড়ী এনজিও ফোরামের সভাপতি ও স্বকল্প সোসাইটির পরিচালক এম এ কাইয়ুম, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার আহব্বায়ক সাইফুল ইসলাম জুয়েল, সদস্য মোঃ হামিদুল হক, ফুলবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মোছাঃ আমিনা খাতুন, কারিতাস ফুলবাড়ীর কর্মকর্তা ও এনজিও ফোরামের সহ সভাপতি একেএম রফিকুল ইসলাম, এ্যাডভোকেট শাহাজাহান আলম, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু। এছাড়া উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মোঃ তোজাম্মেল হক, ফুলবাড়ী জি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিরেন্দ্রনাথ সরকার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ লিয়াকত আলী, পল্লীশ্রী আমাদের প্রকল্প ফুলবাড়ীর এফ এফ নারায়ণ চন্দ্র মহন্ত। বহুব্রীহি এনজিওর এমসিও মোঃ আখিদুজ্জামান, ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘ সভাপতি জসীম উদ্দিন, ডি এড আই এর মোঃ মোঃ আমিনুর রহমান, দুপ্রকের সদস্য মোঃ ফেরদৌস আলী, দুপ্রকের সদস্য খায়রুল আলম, সনাকের সদস্য তারিকুজ্জামান তারেক, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাজাহান আলী। সুশাসন নিশ্চিত ও দূর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন সনাকের এরিয়া ম্যানেজার আব্দুল হান্নান আসাদ, তাকে সহযোগীতা করেন সহকারী ব্যবস্থাপক অর্থ ও প্রশাসন পরিতোষ রায় ও সনাকের অফিস সহকারী মোঃ মাসুদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ