• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে প্রশিক্ষণের উপকরণ বিতরণ

2222দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপির উদ্যোগে বালুবাড়ীস্থ ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফয়সল হাবিব সুমন।
অটো মোবাইল, মোবাইল সার্ভিসিং, ইলেক্ট্রনিক হাউজ ওয়ারিং, ফ্রিজ/এসি সার্ভিসিংয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এর আগে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফয়সল হাবিব সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এডিপির ম্যানেজার মি. রোনেল্ড গোমেজ, ওয়ার্ল্ড ভিশনের কৃষি বিষয়ক কর্মকর্তা মো. রেজাউল করিম, ফটো সাংবাদিক মো. নুর ইসলাম, শিশুশ্রম প্রতিরোধ কমিটির সমন্বয়ক মো. তোজাম্মেল হক, প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর, মো. সোয়েব রাজা প্রমূখ।
ওয়ার্ল্ড ভিশনের সুপারভাইজার নয়ন দাস’র সঞ্চালনায় অনুষ্ঠানে শিশুশ্রম প্রতিরোধ কমিটির সমন্বয়ক মো. সোহেল আরমান রাকিব, মো. মকসেদুল ইসলাম, সদস্য সাংবাদিক মাহবুুবুল হক খান, ওয়ার্ল্ড ভিশনের সুপারভাইজার পলাশ রায়, ফ্যাসিলিটেটর তরুন রায়, সুইটি, শ্যামলীসহ শিশুশ্রম প্রতিরোধ কমিটির বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ