• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

ফুলবাড়িতে সাংস্কৃতিক শিল্পীদের জন্য রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু

Picture Phulbari Dinajpur.1.9.15ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের আনসার ভিডিপি ক্লাবে প্রবীণ অধিকারের সুরক্ষায় গণসচেতনতা আরও সুদৃঢ়ভাবে প্রচারের উদ্দেশ্যে ইউনিয়নের ২৪ জন সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহণে দুইদিনের রিফ্রেসার্স প্রশিক্ষণ রবিবার থেকে শুরু হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে হেল্পএইজ ইন্টারন্যাশনাল-এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা বহুব্রীহি এই প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণ ফুলবাড়ি, বিরামপুর ও দিনাজপুর সদর উপজেলার মোট ৬ টি ইউনিয়নে ইউনিয়নভিত্তিক সাংস্কৃতিক দলের মধ্যে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে বক্তারা বলেন, ‘আমাদের দেশে শতকরা প্রায় ৮ ভাগ মানুষের বয়স ৬০ অর্থাৎ প্রবীণ। এই প্রবীণরা অধিকাংশ ক্ষেত্রেই চরম বিপদাপন্ন এবং দারিদ্র্যের শিকার। তাই সরকারি-বেসরকারী সেবা কার্যক্রমসমূহে প্রবীণদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা ও দাবি আদায়ে চেষ্টা করা দরকার। প্রবীণ অধিকার সুরক্ষায় বহুব্রীহি একটি প্রশিক্ষণের মাধ্যমে গান নাটকের মত নানা ধরনের আঙ্গিক ব্যবহারের কলাকৌশল শিখিয়েছিল যা আপনারা কাজে লাগিয়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান চালাচ্ছেন। আবারও বহুব্রীহি রিফ্রেসার্স প্রশিক্ষণের ব্যবস্থা করেছে যা আপনাদের জন্য ইতিবাচক। আপনাদের কর্মপ্রয়াস প্রবীণদের অধিকার অর্জনে অনেক বেশি সহয়তা করবে।’
নাট্য সংঘের শিল্পীগোষ্ঠির সদস্যরা বলেন, ‘প্রশিক্ষণে আমরা জেনেছি প্রবীণ জনগোষ্ঠি কীভাবে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বৈষম্য ও অবহেলার শিকার হয়। এসব  বন্ধে বিভিন্ন সাংস্কৃতিক আঙ্গিক যেমন গান, নাটক ব্যবহার করে মানুষকে সচেতন করা যায় তা জোরালোভাবে শুরু করবো। এই কৌশলগুলো মাঠ পর্যায়ে তুলে ধরার আমরা প্রস্তুতি নিচ্ছি যা শীঘ্রই জনগনের সামনে উপস্থাপন করবো।’
প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তন সচিব সামিউল হক , ইউপি সদস্য এনামুল হক, মো. আব্দুল জলিল, ইয়াকুব আলী, জাগরণী চক্র নাট্যগোষ্ঠির সভাপতি রফিকুল ইসলাম, ভাই ভাই সাংস্কৃতিক দলের সভাপতি কমল চন্দ্র রায়, স্বরলিপি সাংস্কৃতিক দলের সভাপতি রবীণ চন্দ্র শাহ, বৈশাখ নাট্য সংঘের সভাপতি নুর ইসলাম, পরিবার পরিকল্যাণ পরিদর্শিকা সবিতা ব্যার্ণাজি প্রমূখ। উল্লেখ্য, বহুব্রীহি দিনাজপুরে ‘সাংস্কৃতিক ক্যাম্পেইন ও গণমাধ্যম উদ্যোগে প্রবীণ অধিকার সুরক্ষা’- নামক ৩ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ