• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আর নেই

MohsinAli1442203704ডেস্ক রিপোর্ট : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।

সৈয়দ মহসিনের ভাই সৈয়দ সলমন আলী ও মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলাম তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি।

শোক

সমাজকল্যাণমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, মহসিন আলী স্বাধীনতাযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং একজন অকুতোভয় সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা-উত্তর দেশ গঠনে তার অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে জাতির যে ক্ষতি হলো তা পূরণ হবার নয়।

অর্থমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ওবায়দুল কাদের শোকাহত চিত্তে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।
শোকবার্তায় তিনি মহসিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

ভূমিমন্ত্রী এক শোকবার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম অনুসারী এ নেতার নিঃশব্দে চলে যাওয়া সারা বিশ্বের বাঙালি আওয়ামী প্রজন্মকে শোকের চাদরে ঢেকে দিল। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এ মহান নেতার ত্যাগের কথা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সৈয়দ মহসিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান শোক বাণীতে বলেন, বিনয়ী ও সদালাপী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল। তিনি মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মোস্তাফিজুর রহমান।

সৈয়দ মহসিন আলী ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন। রাজনীতি করার আগে তিনি পেশায় আইনজীবী ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১২ জানুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ