• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন |

চার জেলা নিয়ে বিভাগ হলো ময়মনসিংহ

ময়মনসিংহসিসি নিউজ: সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে নতুন বিভাগ হিসেবে ময়মনসিংহের নাম অনুমোদন করা হয়।

মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকের পরপরই নিকার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

 সচিব বলেন, ঢাকা বিভাগকে ভেঙে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে নতুন এই বিভাগ গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো আজ। নতুন এই বিভাগের লোকসংখ্যা প্রায় এক কোটি ১৬ লাখ ৭০ হাজার প্রায়।
ধারনা করা হয়েছিল ছয় জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ হবে। কিন্তু টাঙ্গাইল ও কিশোরগঞ্জ ঢাকা বিভাগে রয়ে গেল। বৃহত্তর ময়মনসিংহের বিষয়টি আর থাকলো না।

পর্যায়ক্রমে ঢাকা বিভাগকে ভেঙে আবারো ফরিদপুর বিভাগ করার পরিকল্পনা রয়েছে বলে জানান সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ