• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেরা ৩৬৭ করদাতা নির্বাচিত

রাজস্ব ভবনসিসি ডেস্ক: কর প্রদানে উৎসাহিত করতে প্রতিবছরের মতো এবারও সারা দেশে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।

১০ সিটি করপোরেশনসহ ৬৪ জেলায় দীর্ঘমেয়াদী ও সর্বোচ্চ ক্যাটাগরিতে মোট ৩৬৭ জনকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

‘জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮’ –এর বিধান অনুসারে ২০১৪-২০১৫ কর বছরের সেরা করদাতাদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এনবিআরের একটি সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শাখা-২ এর উপ-সচিব মো. আবদুল গফুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম, ইটিআইএন নম্বর, কর অঞ্চল ও তাদের ঠিকানাসহ বর্ণনা দেওয়া রয়েছে।

দেশের ১০টি সিটি করপোরেশনে দীর্ঘমেয়াদী দুজন ও সর্বোচ্চ পর্যায়ে তিনজন করে নির্বাচিত ৫০ জন করদাতারার নাম চূড়ান্ত হয়েছে। তারা হলেন-

ঢাকা সিটি করপোরেশন : মো. আজম (ইটিআইএন: ৩৫৩৫২৯৬৩৬৭৮০), এ কে এম রহমত উল্লাহ (ইটিআইএন: ৭৬৪৪৮৬২৪৩৮৮০), এ কে আজাদ (ইটিআইএন: ৫২৭৮১৬৪৪৯৭৬২), আব্দুল কাদির মোল্লা (ইটিআইএন: ৭৬৮৫৭৬৩৫৫০০৩) এবং এস এ কে একরামুজ্জামান (ইটিআইএন: ১১৬৭৩৮৬৮৬৬৪৭)।

চট্টগ্রাম সিটি করপোরেশন : ডা. সালাউদ্দিন এম সিদ্দিক (ইটিআইএন: ২৬৫৭০৮৮১৫৮৩৪), ডা. আব্দুল মান্নান সিকদার (ইটিআইএনঃ ৪৭০৬৪২১২২২০৬), সদর উদ্দিন খান (ইটিআইএন : ২৮০৬৬৯৬৫২৬১০), মুহাম্মদ মহসিন (ইটিআইএন : ৩১৪১৯১৫৮৬৭০৪) ও সালাউদ্দিন কাশেম খান (ইটিআইএন : ৪৫৬৪৯৫৬৬৫০৯৫)।

রাজশাহী সিটি করপোরেশন : মো. বদরুদ্দোজা (ইটিআইএন : ৩৯০৮৩৪৭৩৭৬৬১), মিজ্ তাজকেরাতুল ইসলাম (ইটিআইএন : ৭৯৯০৯১৩৬৩৪০৯), মো. ফরিদ উদ্দিন (ইটিআইএন: ২৯৫৬৫০৬৪৫৮৫১), মো. শামসুজ্জামান (ইটিআইএন: ১২০৪৭২৫৩৭০৩০) ও মো. নাসিমুল গনি খান (ইটিআইএন: ৪৪৭৪৯৭৬৩১২১৯)।

খুলনা সিটি করপোরেশন : শেখ এবাদুল্লাহ (ইটিআইএন: ৪২৩৬১৪৬৭৩৮১৬), নির্মল চন্দ্র কংস বণিক (ইটিআইএন: ৩২৩৬২৯২০২৭৬৪), মো. তহিদুল ইসলাম আজাদ (ইটিআইএন: ২৯০২৭৭৮৮৪৫৮৫), এস এম আজিজুল আলম (ইটিআইএন: ৮১০০২০৪৩৮৫৮৭) ও আব্দুল হামিদ সরদার (ইটিআইএন: ৮৫১১৪৪৫৯০২১৯)।

বরিশাল সিটি করপোরেশন : যোগেশ চন্দ্র সাহা (ইটিআইএন: ৬৫৪৪২৮১৮৩৩৩৬), ডা. এম. এম. আরিফুর রহমান (ইটিআইএন: ৭৫৪০৭৫১০৩৩০০), কাজী সফিকুল আলম (ইটিআইএন: ২৭৫৭৩৫৮৩২৪৯৩), শওকত হাসানুর রহমান রিমন (ইটিআইএন:
৭৮২৩৮০৬০৯৬১৩) ও মো. রফি উদ্দিন আহমেদ ফেরদৌস (ইটিআইএন: ৬৯৬১২৩৭৪২২৬৩)।

সিলেট সিটি করপোরেশন : আবু মোহাম্মদ আসাদ (ইটিআইএন: ৫৮৬৩১৪৬২৫৯৮২), ডা. আহমদ আব্দুল মুনিব (ইটিআইএন: ৪৯২৮৪৯৬৬৭৯৩৯), মোনায়েম খাঁন বাবুল (ইটিআইএন: ৫৭৩৬৪০৩৭৪৫১৩), মো. সাব্বির হোসেইন (ইটিআইএন: ৬৬৮২২৪৯৩৫৬২৮) ও ফালাহ উদ্দিন আলী আহমদ (ইটিআইএন.  ৪৬১০৬৫৫২৫২৩৫)।

কুমিল্লা সিটি করপোরেশন : মো. নুরে আলম (ইটিআইএন: ৬২৪৬৩৬৮০৭৪৫০), আফজল খাঁন (ইটিআইএন: ৬৪৮৬৩৫২৯৭৬৩৬), ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন (ইটিআইএন: ৩৩৭৯৬০৩৩৫৫৫৯), মো. আবুল হোসেন (ইটিআইএন: ৫২৩৩৮৯৫৮৭১০২) ও তোফায়েল আহমদ (ইটিআইএন: ৭৫০২৩৭৫৮৭৬২৬)।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন : শ্রীদাম চন্দ্র পাল (ইটিআইএন: ৪১৬৮০১৪৯৫৬৩৪, শরীফ সারোয়ার (ইটিআইএন: ৫১৬৭৬৩৪৬৬৩৫৮), মো. আসাদুল ইসলাম (ইটিআইএন: ১৫৯৪৭৪৭৯৭০৯৪,  হাসান আহমেদ (ইটিআইএন: ৪৭১১৩১৩২৩৪২৮) ও এম এ বাতেন (ইটিআইএন: ৬১৫১৭৭৩৪৫৪৫৩)।

রংপুর সিটি করপোরেশন : মিজ্ নাজমা হাফিজ (ইটিআইএন: ৬৯৫৯৫১৩৫২৬২৬), ডা. মো. নজরুল ইসলাম (ইটিআইএন: ৫৪৫৮১৩৭১৫৬৩১), মো. মোতাজ্জেরুল ইসলাম (ইটিআইএন: ১২২৯৪৫৩৭৪২৯৩), মো. মোকসেদুল ইসলাম (ইটিআইএন: ২৬১৪৩০৪৪৬৪২৯) ও নিশাত ফারজানা চৌধুরী (ইটিআইএন: ১১৫৩৮০১০৫৪৪৪)।

গাজীপুর সিটি করপোরেশন : খালেদা রশিদ (ইটিআইএন: ২৪৭৪৪৮৮৭৯৮৭৮), ইকরামউজ্জামান চৌধুরী (ইটিআইএন: ৪১৭৬৭৮১৫৬৭৯৩), মো. মোবারক হোসেন (ইটিআইএন: ১৮০৭৩৯৮৮০৭১৪), মহিউদ্দিন জোম্মাদার (ইটিআইএন: ১৮৭৪৪৭৫৭৬৩৬০) ও মো. আশাদ সিদ্দিকী (ইটিআইএন: ৫২৪৯৩৩৪৪০০৮৭)।

এ ছাড়া জেলা পর্যায়ে দীর্ঘমেয়াদী এবং সর্বোচ্চ সময়ে এ দুই ক্যাটাগরিতে সেরা ৩১৭ জন করদাতার নাম চূড়ান্ত হয়েছে। ক্লিক করুন এখানে…

http://www.risingbd.com/assets/documents/tax-payer.pdf

এর আগে জাতীয় পর্যায়ে সেরা ২০ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। সর্বোচ্চ ২০ করদাতার মধ্যে ১০টি কোম্পানি ও ১০ ব্যক্তির নাম রয়েছে।

ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতার নাম ও ইটিআইএন নম্বর হলো: ঢাকার আগা নওয়াব দেউড়ীর বাসিন্দা মো. কাউছ মিয়া (ইটিআইএন: ৬৯২৭৯৯৬৯১৮২৭), ঢাকা ক্যান্টনমেন্টের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ (ইটিআইএন: ১৭১৯৬৭৬৪৬৬৮৬), রুবাইয়াৎ ফারজানা হোসেন (ইটিআইএন: ৫২৬৭৩২৩৮৮৪৪৫০), লায়লা হোসেন (ইটিআইএন: ১৫৭৭৮০৯০৫৭২৫), হোসনে আরা হোসেন (ইটিআইএন: ১২২৯২৪৮৭৬০৫১), খাজা তাজমহল (ইটিআইএন: ৬৮১৬১৭১৮৭৫৩০), ঢাকা উত্তরার বাসিন্দা এম এ হায়দার হোসেন (ইটিআইএন: ১৯৩২০৭৪৯১৬৯৮), নারায়ণগঞ্জ রূপগঞ্জের বাসিন্দা সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (ইটিআইএন: ৮১১৫৭১৪৭০৯৪২), চট্টগ্রামের পাথরঘাটার বাসিন্দা মো. নাছির উদ্দিন (ইটিআইএন: ৩৩৯৯২৭৭৫৩৩৭৫) এবং ঢাকার গুলশান-১ এর বাসিন্দা আবদুল মুক্তাদির (ইটিআইএন: ১২৬৫৫৮৮৭০৫৭০)।

সর্বোচ্চ করদাতা কোম্পানি ও ইটিআইএন নম্বর হলো: শেভরন বাংলাদেশ (ইটিআইএন: ২২০৮৮৭৩৬৪৩৬৭), কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ইটিআইএন: ৪৩৬৩৯৬৮০৪১৬৩), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইটিআইএন: ১২১০৬২৯৪৪৩৯৮), বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি. (ইটিআইএন: ৫২৬৯৫১৬৫৩৭৫৬), তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লি. (ইটিআইএন: ২৭৩২৪৮৬৯০২৩৯), সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড (ইটিআইএন: ৪৪৬৯০১৫৯৮৫৪০), কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি (ইটিআইএন: ৩৭৭৭২২৪৯৬২৩৬), দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লি., (ইটিআইএন: ৭৪০৫২৬৯৩৮৭৪৩) এবং  উত্তরা ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি. (ইটিআইএন: ১৩২৩৬১৫১৬৩৫৭)।

আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসে চতুর্থবারের মতো জাতীয় পর্যায়ে ২০ জন এবং সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মোট ৩৬৭ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় পর্যায়ে নির্বাচিত ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করবেন।

অন্যদিকে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ক্যাটাগরিতে মোট ৩৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে নিজ নিজ এলাকায় সম্মাননা দেওয়া হবে।

২০১২ সালের ৩১ ডিসেম্বর ২০০৯-১০ অর্থবছরে সর্বোচ্চ আয়কর প্রদানের জন্য প্রথমবারের মতো সম্মাননা দেওয়া শুরু করে এনবিআর।

রাইজিং বিডি থেকে সংগৃহিত

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ