• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |

ফুলবাড়ীতে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ

1212ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্ভোধন অনুষ্ঠিত। মঙ্গলবার  সকাল সাড়ে ১২টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ- ২০১৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্ভোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ফুলবাড়ী সরকারি কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফিরোজ আলী মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছাত্তার সরকার, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ আবদুর রহমান সরকার, অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাছিনা ভুঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, বেতদীঘি ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্ আব্দুস কুদ্দুস। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমীক ভবন উদ্ভোধন করেন প্রধান অতিথি হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। মঙ্গলবার দুপুর দেড় টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমীক ভবনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাঅনুরাগী মোঃ শোয়েব আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাজাহান আলী সরকার (পুতু) দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ্ আলম। এছাড়া উদ্ভোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকগণ।

ভাংচুরের ঘটনায় সংসদ সদস্যর গ্রাম পরিদর্শন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুষ্টিয়া পাড়ায় পূর্বশত্রুতার জের ধরে ২০টি বাড়ি ভাংচুর লুটপাটের ঘটনায় দিনাজপুরের ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক উক্ত গ্রাম পরিদর্শন করেন এবং নিহতের ও আহতের পরিবারদেরকে আর্থিক অনুদান প্রদান করেন। ঘটনার বিবরণে জানা যায় গত ১১ই সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় পূর্ব শক্রতার জের ধরে চার শতাধিক নারী ও পুরুষ উপজেলার কুষ্টিয়া পাড়ায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট করে উপজেলার মাহাতাব পাড়া পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া মাখই পাড়া মাতনা পাড়ার লোকজন। ঐ ঘটনায় নবাবগঞ্জ উপজেলার মাহাতাব পাড়ার সাখাওয়াত হোসেনের পুত্র মোঃ আমিনুল ইসলাম বাবু (২৫) প্রতিপক্ষের হামলায় আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে ঐ দিনই মৃত্যু বরণ করেন। এতে ঐ গ্রামটির পক্ষ বিপক্ষের ব্যাপক ক্ষতি হয়। দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ঐ দিনই জানতে পারলে পুলিশ প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। এতে ঐ এলাকায় শান্তি ফিরে আসে। সংসদ সদস্য শিবলী সাদিক গত ১৪ই সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় ঐ গ্রামে গিয়ে পরিদর্শন করে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন এবং সবরকম আইনি সহায়তা ও সহযোগীতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ