দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর বোর্ডেরহাট মনসুর চৌধুরী দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা বিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. মোকাররম হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতয়ালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মুরাদ আহম্মেদ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শশরা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, কোতয়ালী বিএনপির কোষাধ্যক্ষ মো. আইনুল হক, দপ্তর সম্পাদক বাবু চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. সিরাজ আলী সরকার, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক, কমলপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. শহিদুল্লাহ, কোতয়ালী বিএনপির সদস্য এ্যাড. মো. আজেদুর রহমান, মো. শামিম, সোহান আহম্মেদ এলিন, আরাফাত হোসেন, মো. রবিউল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান ভুট্টু, মো. তৌফিকুজ্জামান দিউক, মো. আবু সাঈদ, রাশেদুজ্জামান রুপম, মো. ফরিদুল ইসলামসহ কোতয়ালী ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মী।
বক্তারা বলেন, কমিটির গঠনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হবে। বক্তারা বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দলীয় দায়িত্ব পালন ও আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের আহবান জানান।
সম্মেলন শেষে আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিককে সভাপতি, মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও মো. মাজেদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।