• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

সাংবাদিক ঝন্টুর বড় ভাই মারা গেলেন

saidpur picসিসি নিউজ: রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্রুপ, সৈয়দপুর এর সভাপতি মো. সাইদুর রহমান (৫৩) আজ শুক্রবার বিকেল সোয়া ৫টায় সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস রোগে  ভূগছিলেন। মরহুম সাইদুর রহমান দৈনিক প্রথম আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি ও সৈয়দপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম আর আলম ঝন্টু’র বড় ভাই।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, দুই ভাই, পাঁচ বোনসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব, শুভাঙ্খাকী ও বহু গুণগ্রাহী  রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নীলফামারী- ৪ আসনের (সৈয়দপুর-কিশোরগঞ্জ একাংশ) সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মো. জাওয়াদুল হক সরকার, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক সাকির হেসেন বাদলসহ সৈয়দপুরে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এবং সিসি নিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, মরহুম সাইদুর রহমানের মা সুফিয়া বেগম (৮০) গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। আজ শুক্রবার বাদ এশাা সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জামে মসজিদ চত্বরে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাযায় শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ