কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ডায়াবেটিক হাসপাতালে চক্ষু অপারেশনের থিয়েটার আনুষ্ঠনিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে অপারেশন থিয়েটার শুভ উদ্বোধন করেন বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য যে, আর্তমানবতার সেবায় নিয়োজিত ঠিকাদার সোহেল রানা লিমন পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামের (অবঃ) তহশীলদার ইব্রাহীম মিয়ার ছেলে। সোহেল রানা নীলফামারী পশ্চাৎপদ কিশোরগঞ্জ উপজেলার গরীব,দুঃস্থ যারা উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদের বিনামুল্যে চিকিৎসা সেবার এ হাসপাতালে ৮ লাখ টাকার বিভিন্ন যন্ত্রপাতি দান করেন।