• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

বিজ্ঞাপনচিত্রে চিত্রনায়িকা রেসি

রেসিবিনোদন ডেস্ক : একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন চিত্রনায়িকা রেসি। ১৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার তেঁজগাওয়ের কোক স্টুডিওতে কাজী গ্রপের টয়লেট ক্লিনার হারপুন-এর একটি বিজ্ঞাপনের কাজ করেছেন বলে জানান রেসি। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন শহিদুন্নবী।
এ প্রসঙ্গে রেসি বলেন, ‘বিজ্ঞাপনচিত্রটির কাজ করে ভালোই লেগেছে। কাজটি ভালোই হয়েছে।’
রেসি অভিনীত সর্বশেষ সিনেমা স্বামী ভাগ্য। এটি ২০১২ সালে ঈদে মুক্তি পায়। এর পরে দীর্ঘদিন তাকে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি।
বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী ও চিত্রনায়িকা রেসি। ২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা চ্যাম্পিয়ন হওয়ার পরই মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত নীল আঁচল সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান রেসি। এরপর রেসি এক জবান, স্বামী ভাগ্য, আমার স্বপ্ন আমার অহংকার, অন্তরে প্রেমের আগুন সহ প্রায় ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন রেসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ