• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কার্যক্রম নেই!

ফায়ার সার্ভিসনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের গাড়ী, জনবল, মালামাল সবকিছু থাকার পরেও দীর্ঘ ৬ মাসে শুরু হয়নি এর আনুষ্ঠানিক কার্যক্রম। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মান প্রতিষ্টান গত ৩০ এপ্রিল ২০১৫ তারিখে ভবনটি কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এর পরেই দেয়া হয় একটি আধুনিক পানিবাহি গাড়ী, পাম্প, আসবাবপত্র ও মালামাল। এর পরেই সংশিষ্ট কর্তৃপক্ষ ৫ জনকে নিয়োগ দেন। এদিকে দীর্ঘ ৫ মাস অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে এই ষ্টেশনের আগুন নেভানোর কার্যক্রম শুরুহয়নি আজো। এখানকার পানিবাহিগাড়ীটি এখন উত্তরা ইপিজেড ষ্টেশনে কাজ করছে। আর পাম্প ২টি দেয়া হয়েছে ডোমার ফায়ার সার্ভিস ষ্টেশনে। ইতোমধ্যে ১জন লিডার, ২জন ফায়ারম্যান, ১জন বাবুর্চি ও ১জন ঝাড়–দারকে জলঢাকা ফায়ার সার্ভিস ষ্টেশনে ডিপুটেশন দিয়েছে কর্তপক্ষ। এমনি নানা কারনে ফায়ার ষ্টেশনটি কতৃপক্ষের উদাসীনতা না অবহেলা না পক্ষাপাতমূলক আচরনের কারনে চালু হচ্ছে না। এ নিয়ে উপজেলাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ভৌত অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার পরেও এ উপজেলার আগুন নেভানোর কাজ করছে জেলার সদর, জলঢাকা, ডোমার, সৈয়দপুর ও রংপুরের ফায়ার ষ্টেশন। যাতে সব সময় প্রয়োজনমত গাড়ী পাওয়া যায় না এবং সময়ও লাগে প্রচুর। যার ফলে বেড়ে যায় ক্ষয়কষতির পরিমান। এ ব্যাপারে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উপ সহকারী পরিচালক কোবাদ আলী জানান, ড্রাইভার স্বল্পতার কারণে কিশোরগঞ্জ ইউনিটের কার্যক্রম চালু হয়নি। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ