• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

শিশুকে ৬ টুকরো : মাটির নিচ থেকে লাশ উদ্ধার

madaripur1442935391মাদারীপুর : মাদারীপুরে এক শিশুকে অপহরণের পর ২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে ৬ টুকরো করেছে মসজিদের ইমাম। পরে তাকে বস্তাবন্দি করে মসজিদের পাশে মাটিচাপা দিয়ে রাখে।

রোববার এ ঘটনা ঘটে রাজৈর উপজেলার সেনদিয়া গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনদিয়া গ্রামের টুকু সরদারের শিশুকন্যা আদুরী (৬) রোববার সকালে মসজিদে আরবি পড়তে যায়। এরপর থেকে সে নিখোঁজ থাকে। পরে জানা যায় আদুরীকে অপহরণ করেছে সেনদিয়া মসজিদের ইমাম মো. সফিকুল ইসলাম (২৫)। অপহরণ করে আদুরীর বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে প্রথমে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে ৬ টুকরো করে তার লাশ বস্তায় পুড়ে মসজিদের পাশে মাটি চাপা দিয়ে রাখে।

নিহত আদুরী সেনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের ছাত্রী বলে জানায় নিহতের ভাই শাহিন। মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে আরো জানা গেছে, আদুরী অন্যান্য দিনের মত রোববার সকালে তার সহপাঠীর সঙ্গে আরবি শেখার জন্য সেনদিয়া বাজার সংলগ্ন মসজিদের ইমামের কাছে যায়। বৃষ্টির কারণে ছাত্রছাত্রী কম আসায় ইমাম তাদেরকে না পড়িয়ে বাড়ি চলে যেতে বলে এবং কৌশলে আদুরীকে আটকে রাখে। তারপর দুপুর গড়িয়ে গেলেও আদুরী বাড়ি ফিরে না আসায় সবাই খোঁজাখুঁজি শুরু করে। মাইকিং করেও জানানো হয়।

পরে ০১৯৬০২৬৪৪২২ নম্বর মোবাইল ফোন থেকে বার বার কল দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আদুরীর বাবা টুকু সরদার মেয়ের ছবি নিয়ে থানা এবং এসপি অফিসে যোগাযোগ করেন।

রাজৈর থানার এসআই সমীর হোড় জানান, জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম সফিকুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইমাম সফিকুল জানায়, রোববার সকালেই আদুরীকে হত্যা করে লাশ সিমেন্টের বস্তায় ভরে মসজিদের পাশে মাটির নিচে রাখা আছে।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঞা জানান, ইমাম সফিকুলসহ সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিগগির তার সহযোীদেরও গ্রেফতার করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার মূল হোতা ঘাতক ইমাম পিরোজপুর সদর উপজেলার বৈয়ামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

রাইজিংবিডি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ