লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ধাওয়া খেয়ে পানিতে পরে আমিনুর রহমান (৩৭) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২২সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আমিনুর রহমান সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের আইনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আমিনুর রহমান মঙ্গলবার দুপুরে সীমান্ত এলাকায় ভারতীয় গরু আনতে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র একটি টহল দল তাকে ধাওয়া করলে পালানোর সময় পানিতে পরে যায়। সন্ধ্যার দিকে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা(ওসি) মাহফুজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।