• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ

মধ্যপাড়ারুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি ভূগর্ভে নতুন শিলা উৎপাদন ইউনিট (স্টোপ) উন্নয়ন ও ভারী মেশিনারিজ যন্ত্রাংশ বসানোর প্রয়োজনীয়তা দেখা দেয়ার কারনে আজ বুধবার থেকে খনির পাথর উত্তোলন বন্ধ করেছেন জিটিসি। এতে প্রায় ৩ থেকে ৪ মাস সময় লাগবে বলে ধারনা করছেন কর্তৃপক্ষ।

জানা যায়, নতুন ভাবে ৬ বছরের জন্য এক হাজার ৪শ কোটি টাকায় খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব নিয়ে জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) ২০ফেব্র“য়ারি’১৪ সালে খনির পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে এবং গত বছর ২৪ ফেব্র“য়ারী’১৫ উৎপাদনে যায়। উৎপাদন শুরুর ৬ মাসের মধ্যে খনিতে তিন শিফটে কাজ করে প্রতিদিন গড়ে সাড়ে ৪ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করছিল। এর মধ্যে খনি ভূগর্ভে নতুন শিলা উৎপাদন ইউনিট (স্টোপ) উন্নয়নের জন্য ভারী মেশিনারিজ ও যন্ত্রাংশের প্রয়োজনীয়তা দেখা দেয়।

চুক্তি অনুযায়ী উৎপাদন সহায়ক সব ধরণের মেশিনারিজ ও যন্ত্রাংশ সরবরাহ করার কথা খনি কর্তৃপক্ষের। জিটিসি প্রয়োজনীয় ভারী মেশিনারিজ ও যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করার জন্য জানুয়ারি মাস থেকে খনি কর্তৃপকে বারবার তাগাদা দিলেও খনি কর্তৃপক্ষ দীর্ঘ ৮ মাসেও তা আমদানীর উদ্যোগ গ্রহণ করেনি। এদিকে বর্তমান উৎপাদনশীল স্টোপে উত্তোলনযোগ্য পাথরের মজুদ প্রায় শেষ পর্যায়ে চলে আসায় প্রতিদিন তিন শিফটের জায়গায় দুটি শিফট বন্ধ করে দেয় জিটিসি। বর্তমানে পুরাতন মেশিনারিজ ও যন্ত্রাংশ দিয়ে কোন রকমে এক শিফটে পাথর উত্তোলন করা হয়।

এ অবস্থায় খনির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পেট্রোবাংলা গত ২২শে জুলাই মধ্যপাড়া খনির ব্যবস্থাপনা পরিচালক(এমডি) প্রকৌশলী আবুল বাশারকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে বড়পুকুরিয়া কয়লা খনির এমডি আমিনুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মধ্যপাড়া খনির এমডির দায়িত্ব দেয়। দায়িত্ব পেয়েই এমডি আমিনুজ্জামান অর্থ সংকট কাটিয়ে উঠতে চেষ্টা শুরু করেন। এরই অংশ হিসেবে গত ১৯শে আগস্ট বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে এক সভায় পার্বতীপুরের মধ্যপাড়া খনিকে ঋণ হিসাবে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়।

দায়িত্ব পেয়েই এমডি আমিনুজ্জামান দতা আর অকান্ত পরিশ্রমের পর অবশেষে পার্বতীপুরের মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন অব্যাহত রাখতে বিদেশ থেকে ভারী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি জোর প্রচেষ্টা চালান। মোট ৩৬টি প্রোফর্মায় অন্তর্ভুক্ত দেড় শতাধিক বিভিন্ন প্রকারের ভারী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি করতে মোট প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে গত সোমবার রাজধানীর অগ্রণী ব্যাংক কাওরান বাজার শাখায় এলসি খোলা হয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোঃ লিঃ এর এমডি আমিনুজ্জামান জানান, পাথর বিক্রি বাড়াতে তিনি সর্বাত্বক চেষ্টা চলাচ্ছেন। পাথর উত্তোলনের জন্য শীঘ্রই প্রয়োজনীয় খনন যন্ত্র আমদানি করে খনি ভূগর্ভে নতুন শিলা উৎপাদন ইউনিট (স্টোপ) উন্নয়নের জোর প্রচেষ্টা করছেন। অল্পদিনের মধ্যেই খনিতে গতিশীলতা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ