দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকা হতে মো. শাহিদ নামে ৯/১০ বছরের একটি শিশু হারিয়ে গেছে। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার পর সে বাড়ীর পাশ থেকে হারিয়ে যায়। তাকে সম্ভাব্য স্থানে খোজাখুজি করে পাওয়া যায়নি। নিখোঁজ শাহিদ দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার মো. চান মিয়ার ছেলে ও বালুয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
কোন সুহৃদ ব্যক্তি তাকে খুঁজে পেলে নিম্নের ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করেছেন সন্ধান প্রার্থী নিখোঁজের শাহিদের বাবা।
যোগাযোগের ঠিকানা
মো. চান মিয়া
পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া
সদর, দিনাজপুর।
মোবাইল: ০১৯৪৯৭৩৩৪১৮।