• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে ৪৪০ পিসসহ ইয়াবা ব্যবসায়ী আটক

আটকদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) এলাকা থেকে চারশ চল্লিশ পিস ইয়াবাসহ মাদক সম্রাট খ্যাত মোঃ আপেল (২৪) ও তার সহযোগি রাসেল হোসেলকে (২২) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় জেনারেল হাসপাতাল জরুরী বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক আপেল শহরের দক্ষিণ বালুবাড়ী বাস্তুহারা এলাকার ইউনুস আলীর ছেলে ও রাসেল একই এলাকার সোবাহান আলীর ছেলে।
দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর মাহ্মুদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জেনারেল হাসপাতালের অভ্যন্তরে ৪-৫ জনের একটি দল ইয়াবা বেচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের জরুরী বিভাগের সম্মুখে ইয়াবা বেচা-কেনা করার সময় অভিযান চালিয়ে আপেল ও রাসেলকে একটি ব্যাগসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় পরাগ, সোহেলসহ কয়েকজন পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অঅটক আপেলসহ এই চক্রটি দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ