• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মিনায় পদদলিত হয়ে দু’শতাধিক হাজীর মৃত্যু

62388_1আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজব্রত পালনকালে সৌদি আরবের মক্কায় পদদলিত হয়ে অন্তত দুই শতাধিক হাজী নিহত এবং ৪০০ জন আহত হয়েছেন।

মক্কার অদূরে মিনায় এ ঘটনা ঘটেছে বলে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগকে উদ্ধৃত করে জানিয়েছে দেশটির আল-আরাবিয়া টিভি।

আজ বৃহস্পতিবার মিনায় পাথর নিক্ষেপ করতে গিয়ে ভিড়ের মধ্য পদদলিত হয়ে এ হাজীদের মৃত্যু হয়েছে বলে সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ইতোমধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বল জানায় আল-আরাবিয়া। হজ পালনের জন্য মক্কায় এখন ২০ থেকে ৩০ লাখ লোক অবস্থান করছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর মক্কার মসজিদ আল-হারামে একটি বড় ক্রেন ভেঙে অন্তত ১১১ হজযাত্রী নিহত এবং ২৩৮ জন আহত হন। এ ঘটনায় সৌদি সরকার সমালোচনা মুখে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ