• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

চট্টগ্রামে মদ পানে ৩ জনের মৃত্যু

মৃত্যুচট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার পারকি সমুদ্রসৈকত এলাকায় মদ পানে তিন ব্যক্তির মৃত্যুর সংবাদ মিলেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবদুল সাত্তার (৪৪), তৈয়ব আলী (৪৫) ও বদিউল আলম (৪২)। তারা সবাই স্থানীয় নৌকার মাঝি বলে স্থানীয়রা জানান।

কর্ণফুলী থানার ডিউটি অফিসার বলেন, অতিরিক্ত মদ পানে গুরুতর অসুস্থ তিন ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকায় করে বিদেশি মদ পাচারের সময় নৌকার ওই তিন মাঝি রাশিয়ার তৈরি এক বোতল ভদকা নিজেদের কাছে রেখে দেন। পরে তিনজনে মিলে পুরো এক বোতল মদ পান করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ