• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

বাংলাদেশি হাজিদের খবর জানাতে হটলাইন

62402_1সিসি ডেস্ক: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হতাহত হাজিদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না এখনো তা জানা যায়নি।

বাংলাদেশের সৌদি দূতাবাস খোঁজ-খবর নিতে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা পাঠিয়েছেন। বিস্তারিত জানতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্ এ কথা বলেন।

তিনি বলেন, হজে পদদলিত হয়ে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না তার খোঁজ-খবর নিতে সৌদি দূতাবাসের প্রথম সচিবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দূতাবাস থেকে ঘটনাস্থল অনেক দূরে। সেখানকার হাসপাতালগুলোও অনেক দূরে দূরে। হাসপাতালসহ আশপাশের সংশ্লিষ্ট সব জায়গায় তিনি খোঁজ-খবর নেবেন। বিস্তারিত জানতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ফেসবুকের পাতায় বলেছেন, ‘মিনা হাসপাতালে অবস্থান করা আমাদের এক কর্মকর্তার মতে, মৃতদেহগুলো হাসপাতালে আনা হচ্ছে এবং কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।

হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দেওয়া মাত্রই আমরা স্বজনদের তা জানাব। মিনাতে আমাদের হটলাইন নাম্বার হচ্ছে: +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ